অনলাইন ভর্তির প্রথম ধাপে কলেজ পেয়েছে ১২ লাখ শিক্ষার্থী

২৫ আগষ্ট, ২০২০ ২০:৫২  
গত ৯ আগস্ট থেকে শুরু হয়ে ২০ আগষ্ট পর্যন্ত চলেছে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ। তিন ধাপে আবেদন গ্রহণের কার্যক্রম শেষে প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ বরাদ্দ পেয়েছেন ১২ লাখ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে তিন লাখ তিন হাজার ৯৯ জন রয়েছে। এ ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করলেও এখনো ৬৪ হাজার ৯৭২ জনের ভাগ্যে কলেজ মেলেনি। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রথম ধাপের ফল প্রকাশ শেষে এমনটাই জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রাত টায় ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় ফলাফল। আবেদনের সময় উল্লেখ করা শিক্ষার্থী কিংবা অভিভাবকদের মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে ফলাফল ও সিকিউরিটি কোড জানানো হবে। ভর্তি নিশ্চয়নের সময় এই সিকিউরিটি কোড দরকার হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ জানিয়েছেন, ‘যারা পছন্দের কলেজ পায়নি তাদের চিন্তার কিছু নেই। প্রথম মাইগ্রেশনের ফলে তাদের কেউ কেউ পছন্দের কলেজ পাবে। আর শিক্ষার্থীদের বলবো, তারা যেন পছন্দের সংখ্যা বাড়ায়। তারা যদি ১০টা কলেজ পছন্দ করে, তাহলে কলেজ পেতে কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। সবাই ভর্তি হতে পারবে।’ জানা যায়, যারা কলেজ পায়নি তাদের ওয়েবসাইটে ঢুকে ফি ছাড়াই পছন্দ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে একই দিন (৪ সেপ্টেম্বর) রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন করতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে। ভর্তি চলবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের সময় উল্লেখ করা শিক্ষার্থী কিংবা অভিভাবকদের মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে ফলাফল ও সিকিউরিটি কোড জানানো হবে। ভর্তি নিশ্চয়নের সময় এই সিকিউরিটি কোড দরকার হবে। করতে হবে।